মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দাওলাতাবাদ জেলার গভর্নর মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, আফগান সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অবস্থান নেওয়া একটি তল্লাশি চৌকিতে প্রায় অর্ধশত তালেবান যোদ্ধা হামলা চালায়। এতে নিহত হয় ১৫ জন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সাত সেনা নিহত হয়েছে।

তবে হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য নিহত, ছয় জন আহত এবং চার জন আটক হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ