মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

দেওবন্দ সমাবেশ থেকে বিজেপি প্রশাসনকে মাহমুদ মাদানীর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ করায় পুরো ভারতজুড়ে চলছে  আন্দোলন। শুধু মুসলমানরাই নয়, বিক্ষোভে যোগ দিয়েছেন হিন্দু শিখ বৌদ্ধ খৃষ্টান এবং অনান্য ধর্মাবলম্বীরাও।

লাগাতার বিক্ষোভের ধরাবাহিকতায় আজ (মঙ্গলবার) দেওবন্দে বিশাল সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখা।

সমাবেশে মাওলানা মাহমুদ মাদানী পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ করে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে তোমাদের আচরণ দুঃখজনক! যদি তোমরা মনে করো তোমাদের কাছে লাঠি আছে, তাহলে শুনে রাখো, আমাদেরও পিঠ আছে!

তিনি বলেন, তোমাদের কাছে বন্দুক আছে, আমাদের আছে বুক। তোমাদের বন্দুকের গুলি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বুক শেষ হবে না!

তিনি আরও বলেন, তোমাদের অত্যাচারে আমরা দমে যাবো না, বরং দিনদিন আমাদের ঈমানী শক্তি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ্!

জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখার উদ্যেগে আয়োজিত আজকের সমাবেশে আরও বক্তব্য রাখেন সাহারানপুর জেলা জমিয়ত সভাপতি মাওলানা জহুর আহমাদ কাসেমী।

তিনি পুলিশ প্রসাশনের উদ্দেশে বলেন,  আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে নয়! পুলিশবাহিনী এবং প্রশাসন আমাদেরই প্রতিষ্ঠান।তাদের সাথে আমাদের কোন লড়াই নেই। তারা যেনো সরকারের গোলামী করতে গিয়ে আমাদের বিক্ষোভে বাধা না দেন!

এসময় তিনি বিজেপি সরকার কতৃক মুসলিমবিরোধী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পুরো সাহারানপুর জেলায় লাগাতার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাহারানপুর জেলা এবং দেওবন্দ শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ