মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

পঞ্চগড় কওমী ওলামা পরিষদের ইসলামী সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ের কওমী শিক্ষার্থী ও আলেমদের সংগঠন ‘পঞ্চগড় কওমী ওলামা পরিষদে’র উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে মধ্য রাত পর্যন্ত চলবে এ সম্মেলন। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সম্মেলনের দায়িত্বশীল মাওলান মুহিউদ্দীন জুলফিকার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন- হাটহাজারি আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ড. নুরুল আবছার আজহারী, চান্দাইকোনা বাহরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল লতিফ খান সিরাজী, নোয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী।

পঞ্চগড় কওমী ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পঞ্চগড় পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও  আওয়ামী লীগ পৌর শাখার সভাপতি কাজী আল তারিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ