শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

পিএসসি-জেএসসির পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মুহা. বদরুল হাসান বাবুল ৩১ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর সমাপনীর ফল প্রকাশের তথ্যটি নিশ্চিত করেন।

এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। ওইদিন প্রধানমন্ত্রী বই উৎসবেরও উদ্বোধন করবেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। আর এ পরীক্ষায় অংশ নেয় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ