শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মক্কা নিয়ে বিরূপ মন্তব্য, সৌদিতে ভারতীয় শ্রমিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; পবিত্র মক্কাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় সৌদি আরবে কর্মরত ভারতীয় এক শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ওই শ্রমিকের নাম হরিশ বাঙ্গেরা। ১৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তিনি সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে নিয়েও বিরূপ মন্তব্য করেন।

হরিশ বাঙ্গেরা সৌদি আরবের একটি গলফ কার্টুন কারখানায় এসি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। এ ঘটনার পরপরই তাকে ওই কারখানা থেকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের কুন্দপুরের বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর হরিশ বাঙ্গেরা তার ফেসবুক একাউন্টে পবিত্র মক্কা শরীফ একটি ছবি দিয়ে লিখেছেন, আমার সকল হিন্দু বন্ধুরা, পরবর্তী রাম মন্দির হবে মক্কায়। জয় শ্রী রাম। মোদি আমাদের সঙ্গে আছে। এরপর তার এ পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

এছাড়া সৌদি আরবের প্রিন্সকে নিয়ে তার আইডি থেকে ২১ ডিসেম্বর আরেকটি স্ট্যাটাস দেয়া হয়। সৌদি আরবের প্রিন্সের ছবি দিয়ে সেই স্ট্যটাসে লেখা হয়, This dog is from Congress pray. Saudi Arabia king dog.

এদিকে, বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসলে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হরিশ বাঙ্গেরার স্ত্রী সুমনা ভারতীয় পুলিশের কাছে দাবি করেছেন, তার স্বামীর আইডিটি হ্যাক হয়েছে। পরে দুর্বৃত্তরা এ ধরণের বিরূপ মন্তব্য করেছেন। এ ঘটনায় হরিশ বাঙ্গেরার স্ত্রী সুমনা ২১ ডিসেম্বর স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছেন বলে জানা গেছে।- সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ