বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী 

সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি থেকে শুরু হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ অধিবেশন বসবে। এটা হবে নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশন কত দিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের পর তার ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এজন্য বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়ে থাকে। এটি হবে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ