বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সেন্টমার্টিনগামী ৮ জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৮টি জাহাজকে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউটিএ নৌবন্দরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, ১ নভেম্বর থেকে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান, কেয়ারি সিন্দাবাদ, এমভি দোয়েল পাখি, গ্রীণ-লাইন-১, বে-ক্রুজ ও এমভি পারিজাত নামে ৮টি জাহাজকে আগামী বছরের (২০২০ সাল) ৩০ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে সবকটি জাহাজ প্রশাসনের কথা না মেনে প্রতিদিন অনুমতির চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও নৌ-পুলিশের সহযোগিতায় জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বুধবার (১৮ ডিসেম্বর) একটি বৈঠক হয়েছিল। সে বৈঠকে অতিরিক্ত যাত্রী পরিবহন, পর্যটক হয়রানি ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছিল।

এ আদেশ অম্যান্য করায় জাহাজগুলোতে অভিযান চালিয়ে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। কোনো জাহাজ কর্তৃপক্ষ আদেশ অম্যান্য করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের (ওসি) মুহা. আব্দুল্লাহ, নৌ-বন্দরের ট্রাফিক কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া, অপারেটর মুহা. জাহাঙ্গীর আলম ও নৌ পুলিশের এসআই মুহা. মিরাজ উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ