বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী 

সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে আইনানুগ ব্যবস্থা: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা শহরের কোনও সড়ক বা ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখা যাবে না বলে সতর্ক করে দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনিসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘যদি কেউ রাখে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।’

মঙ্গলবার সকালে গুলশান নিকেতনের ২ নম্বর গেট-সংলগ্ন ৮ নম্বর সড়কে বায়ু দুষণ বিষয়ে এক কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নগরবাসি ও ঠিকাদারদেরকে সতর্ক করে মেয়র আতিক বলেন, বায়ুদূষণকারীদের সচেতন করতে আজ থেকে অভিযান শুরু হয়েছে। যে কনস্ট্রাকশন কোম্পানি কমপ্লায়েন্স মেইনটেইন না করে সিটি কর্পোরেশনে কাজ করবে, হয় তার ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে।

মেয়র বলেন, আপনারা বাসাবাড়ি করবেন কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে সড়কে নির্মাণ সামগ্রী রাখা চলবে না। আমরা এ বিষয়ে সবাইকে সচেতন করতেই অভিযানে এসেছি।

আজ থেকে রাজধানীর উত্তর সিটিতে এ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান।

তিনি বলেন, দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে। সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী ইট-বালু, পাথর রেখে যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকান্ডের অজুহাতে কোনো কোনো সড়ক-ফুটপাত দীর্ঘদিন ধরে যত্রতত্র খনন করে ফেলে রাখার কারণে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ