বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

ডাকসুর সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

আজ বুধবার রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি বলেন, ভিপি নূরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া মারমুখী অবস্থায় দেখা যাওয়া আর মারামারিতে অংশ নেয়া দুটো এক বিষয় নয়।

ডিএমপি কমিশনার বলেন, বড়দিন উদ্‌যাপনে নিরাপত্তা ঝুঁকি নেই। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়নি। খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ও সন্তোষজনক। নিরাপত্তা ব্যবস্থায় খ্রিষ্টীয় ধর্মীয় গুরু ও পুণ্যার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ডিএমপি কমিশনারের গির্জা পরিদর্শনের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ