বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় তিন অটোযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বিরিশিরি উতরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম, ভূলিগাঁও গ্রামের আব্দুল কুদ্দুস ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশাটি পৌরশহরে যাচ্ছিল। উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলেমা মারা যান। আবদুল কুদ্দুস ও নুরু মিয়া হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ