মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বসনিয়ার মহানায়ক: হৃদয়বিদারক ঘটনাবলীর দলিলতুল্য লেখ্যচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউদ্দিন আকবর ।।

বসনিয়ার মহানায়ক’! মুসলিম জনপদ বসনিয়ায় গত শতকের শেষ দশকে সার্বিয়ান নরপশুদের দ্বারা দুনিয়া কাঁপানো গণহত্যার হৃদয়বিদারক ঘটনাবলীর দলিলতুল্য লেখ্যচিত্র: ‘বসনিয়ার মহানায়ক’! -এর পান্ডুলিপি খানি পাঠ করে চমৎকৃত হলাম।
যার পরতে পরতে ফুটে উঠেছে- বিশ্বমানবতার ঘোর দুশমন জটিল, কুটিল, ষড়যন্ত্রবাজ খ্রিষ্টধর্মগুরু পোপের নির্দেশে তার পাপিষ্ঠসাংঘাত; ফাদার্স সোসাইটি তথা খ্রিষ্টান ধর্মযাযকদের ভয়াল জিঘাংসা!

যুগপৎ প্রতিফলিত হয়েছে- ওই জালিমদের তল্পীবাহক বর্বর ‘সার্বিয়ান-খ্রিষ্টান সেনাবাহিনী’র হায়েনাচক্র এবং মানবসেবার ছদ্মাবরণে খ্রিষ্টান মিশনারিদের ঘৃণ্যতম সাড়াশী আক্রমণে বসনিয়ার মুসলিমদের ঘরে ঘরে রক্তনদী বয়ে যাবার মর্মান্তিক প্রতিচিত্র।

তবে রক্তনদী পেরিয়ে বসনিয়া আজ স্থিতু। কিন্তু বয়ে যাওয়া রক্তের দাগ আজও দীপ্তিমান। তারই ঐতিহাসিক পটভূমিতে প্রতিনিধিত্বশীল ইসলামী চেতনা জাগানিয়া কথাশিল্পী সায়ীদ উসমান পাঠকের পড়ার টেবিলে তুলে দিয়েছেন অনবদ্য উপন্যাস ‘বসনিয়ার মহানায়ক’!

উপন্যাসের সবচেয়ে আকর্ষণ- দুশমনদের চরমতম নিষ্ঠুরতা আর বহুমুখি চক্রান্তকে অতিক্রম করে ইমানী যযবায় বলীয়ান বসনীয়রা এখনও স্বাধীন-সার্বভৌম বসনিয়াতে ‘মুসলিম’ পরিচয়ে মাথা উঁচু করে টিকে আছেন। তাদের চেতনাকে আজও জাগিয়ে রেখেছে ‘মুসলিম’ আত্মপরিচয়ে উন্নতশির এক তারুণ্যের প্রদীপ্ত শাহাদাত।

সেও এক করুণ কাহিনী। আমেরিকার গোয়েন্দাদের ঘুম হারাম করা টান টান উত্তেজনা আর সাস্পেন্স এর ওপর সাস্পেন্স পেরিয়ে ঘটনার সমাপন!

‘বসনিয়ার মহানায়ক’! একবার পড়তে শুরু করলে- একটানে শেষ না করে ওঠার জো নেই। পাঠক এই চ্যালেঞ্জটা নিলে- এনজয়টাও ভালোই হবে আশা করছি।

এক নজরে বই

বই: বসনিয়ার মহানায়ক
লেখক : সায়ীদ উসমান
প্রকাশনী: জাদীদ প্রকাশন
মূদ্রীত মূল্য ১৮০
৫০% ছাড়ে মাত্র ৯০ টাকায় কিনতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ