বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বিতর্কের মুখেই পাকিস্তানি মুসলিম নারীকে নাগরিকত্ব দিলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতে। দেশটিতে এই বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই খাতিজা পারভীন নামে এক পাকিস্তানি মুসলিম নারীকে নাগরিকত্ব দেওয়া হলো।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আতক সম্প্রদায়ের ওই মুসলিম নারীকে সোমবার ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। ভারতের কাশ্মীরের পুঞ্চ জেলার ডেভলপমেন্ট কমিশনার রাহুল যাদব জানান, ওই পাকিস্তানি নারী ১৯৯৩ সালে ভারতীয় নাগরিক মোহাম্মদ তাজকে বিয়ে করেন। এরপরই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানান ওই পাকিস্তানি নারী। সেই ভিত্তিতে তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়।

রাহুল যাদব জানান, পারভীন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। ১৯৯৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের ৫(১)(সি) ধারা অনুযায়ী ভারতীয় নাগরিককে বিয়ে করার জন্য খাতিজা পারভীনকে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরই ভারত সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে খাতিজা বলেন, ১৯৯৩ সালে আমি মোহাম্মদ তাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই। এরপর ২০০০ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাই। আমি খুব খুশি যে আমাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ