বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শীতার্তদের পাশে কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ দিনদিন বেড়েই চলছে। শীতের দাবদাহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং কনকনে হিমশীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিয়েছে শীতের রুক্ষতা ।

জানা যায়, এ অঞ্চলের গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। সাধ্যের অনুকূলে না হওয়ায় এই প্রত্যন্ত অঞ্চলে অনেক অসহায় মানুষজন শীতবস্ত্রহীন জীবন যাপন করেন। মানুষজন একটু উষ্ণতা পেতে ব্যকুল। ঘর থেকে বের হতে পারছে না, জনজীবন হয়ে আছে স্থবির।

এইসব নিরালম্ব অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে আজ বুধবার সকাল থেকে পঞ্চগড় জেলা সদর, গলেয়া বাজার ও তেতুলিয়া উপজেলায় কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলার চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম সহ ঢাকা থেকে আগত বেগ অটোসের নির্বাহী পরিচালক জনাব উসামা বেগ, ফ্লাই হজ এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টির কাজী ফাহিম আব্দুল্লাহ এবং কাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কাজী ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক, কাজী ফাইয়াদ আব্দুল্লাহ ও পঞ্চগড় জেলার সম্মানিত প্রতিনিধিগন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ