বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

সবাই বললে ইভিএমে নির্বাচন করব না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইভিএম ওপর কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইভিএম টিকে আছে।

আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে বুধবার সকালে এ কথা বলেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা নাই। এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে করা যায়। যদি সবাই বলেন ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করবো না।

জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে সিইসি বলেন, আমরা সুফল পেয়েছি তাই ধরে রেখেছি। তিনি বলেন, ভোটাররা যেন তাদের অধিকার প্রয়োগ করতে পারে। ভোটাররা যেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে।

সিইসি বলেন, এই দুই সিটির নির্বাচন ইসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। এই ভোট ইসির জন্য চ্যালেঞ্জিং। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না।

তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইভিএম নিয়ে অংশীজনের মধ্যে অনেক দ্বিধা-দ্বন্দ্ব আছে। ইভিএম প্রশ্নবিদ্ধ হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ