বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আইসিটি মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন সর্দারের বিরুদ্ধে ২০১৭ সালে ফেসবুকে আপত্তিকর বক্তব্য লেখেন উজ্জ্বল পাঠান। এ ঘটনায় মনির হোসেন ক্ষুব্ধ হয়ে আদালতে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।

তিনি জানান, ওই মামলায় আদালত উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ