মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ইরাকে প্রধানমন্ত্রীর পর প্রেসিডেন্টের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পর এবার পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। প্রেসিডেন্ট বারহাম সালিহ সংসদের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

জানা যায়, পদত্যাগপত্রে তিনি বলেছেন, আল-বান্না জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

উল্লেখ্য, অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের কারণে গত ২৯ নভেম্বর সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর এখন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। তার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন সালিহ। সূত্র: লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ