মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ইরানে বিমান বিধ্বস্ত, ২ চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির দুই চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সাবালান পাহাড়ের কাছে হওয়া এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এএফপি জানায়, সকাল ৯টার দিকে সাবালান পর্বতের কাছে সামরিক বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা যায়, তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে। যুদ্ধবিমান ও ক্রুদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ