বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কাশ্মির সীমান্তে ব্যাপক গোলাগুলিতে ২ পাকিস্তানি ৩ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধ্যুষিত কাশ্মিরের রামপুরের দেওয়া এলাকায় ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পাকিস্তানের ২ ও ভারতের ৩ সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের আইএসপিআর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন। গতকাল বুধবারের এ ঘটনার পর আজ আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে এ ঘটনায় নিহত পাকিস্তানি ২ সেনার নাম ও ছবি প্রকাশ করেন।

নিহত পাকিস্তানি সেনারা হলেন নায়েব সুবেদার কান্দেরো এবং সিপাহী এহসান। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যুদ্ধবিরতি ভঙ্গ করে উস্কানিমূলকভাবে ভারতীয় সেনারা প্রথমে হামলা চালায়, এতে তসদের দুই সেনা নিহত হয়। জবাবে পাকিস্তানি সেনারা ভারতের হাজি পীর সেক্টরে একটি পোস্ট ধ্বংস করে। তাদের দাবি এ হামলায় এক সুবেদারসহ ৩ ভারতীয় সেনা নিহত হয় বলে জানা যায়।

ভারত সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, বুধবার পাকিস্তান বাহিনী ভারতের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালালে ১ ভারতীয় সেনা নিহত হয়েছে। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায়। গত সোমবার এলওসি পরিদর্শনে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, বিপর্যয় রোধে তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

উল্লেখ্য, ২০০৩ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখন পর্যন্ত বেশ কয়েকটি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ