মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ঢাকার দুই সিটিতে মেয়র পদে বিএনপির মনোনয়ন বিতরণ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আজ দলীয় মনোনয়নপত্র করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ করা হবে।

মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে শুক্রবার বিকাল ৪টার মধ্যে। মনোনয়নপ্রত্যাশীদের গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার হবে শনিবার। ওই দিনই দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বুধবার থেকে বিতরণ শুরু করেছে বিএনপি, যা বৃহস্পতিবারও চলবে।

মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীদের এই দু'দিনের মধ্যেই জমা দিতে হবে। প্রথম দিনে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুই সিটির ১০৬ জন কাউন্সিলর প্রার্থী। প্রার্থীরা দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম নেন।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বলেন, প্রথম দিনে মহানগরের উত্তরের কাউন্সিলর পদে ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। আর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১০ জন নিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, কাউন্সিলর পদে দক্ষিণে ৪২ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে নিয়েছেন আটজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ