বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৭ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীদের বহনকারী একটি নৌকা তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যানে ডুবে সাতজন মারা গেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত তিনটায় এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর অফিসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত নৌকাটি তুরস্কের উত্তরে ইরান সীমান্ত সংলগ্ন আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল। ওই নৌকায় আরোহী ছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা।

এ হ্রদটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। সেখান থেকে অভিবাসীরা প্রায়ই ইউরোপে যাওয়ার জন্য তুরস্কে প্রবেশ করেন। দুর্ঘটনার পর ৬৪ জনকে উদ্ধার করে কাছের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এই নৌকার আরোহীদের গন্তব্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গ্রিসের দিকে যাচ্ছিলেন। কতজন বাংলাদেশি ওই নৌকায় আরোহী ছিলেন, তা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ