বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিলেন ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশনের আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বিএনপির পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ঢাকা সিটি দক্ষিণে একজন এবং উত্তরে মনোনয়ন নিয়েছেন দুইজন।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা সিটি দক্ষিণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য।

আরো জানা যায়, ঢাকা সিটি উত্তরে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এখানে আরো মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির সম্পাদক (বিশেষ) ড. আসাদুজ্জামান রিপন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ