মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

রাজাকারের ভুল তালিকার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাজাকারের ভুল তালিকা প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাজারে ১ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় যে ভুল-ত্রুটি হয়েছে, একজন মন্ত্রী হিসেবে তার দায়-দায়িত্ব আমারই। আগামীতে যাতে রাজাকারের প্রকৃত ও সঠিক তালিকা উঠে আসে সেজন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ, পাঁচবিবি পৌরসভারর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ