বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

'শেখ হাসিনা সরকার ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলাম ও মুসলিম উম্মার কল্যাণে নিবেদিত। তিনি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে তিনি নানামুখী ব্যবস্থা গ্রহনের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে অনেক সহজ ও নিরাপদ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট আল-মদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আয়োজিত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণে কাজ করে। ধর্ম সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই ধর্মের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অনাচার সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ হোসেন, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ