মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দীর্ঘদিনের ষড়যন্ত্র মোকাবিলা করে আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ সম্বৃদ্ধশালী দেশ।

বুধবার সন্ধায় নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যেবাহী মোহড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, স্কুলের শিক্ষার্থীরা সারা বিশ্বে নরসিংদীর ঐতিহ্যে ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশ আজ সম্বৃদ্ধশালী দেশ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন হয়।

অনুষ্ঠানে মোহড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম রাখিল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ