মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

হাওরের ওপর দিয়ে উড়াল সড়ক হবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের ওপর দিয়ে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়ক হবে। সে জন্য আমাদের ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। হাওরের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় উড়াল সড়ক করা হবে। এটি বাস্তবায়নে একটু সময় লাগবে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জ তথা দেশের উন্নয়নে কাজ করতে চাই। দুর্নীতি রোধ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। দুর্নীতির বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু সেই আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধী বের হয়ে যায়। আমরা প্রকল্প নেয়ার আগে অনেক যাচাই-বাছাই করি। কিন্তু বেশি যাচাই-বাছাই করতে গেলে আবার অনেক সময় নষ্ট হয়।

তিনি বলেন, আমি সুনামগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়সহ নানা প্রকল্প হাতে রয়েছে। সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ হবে। আমি আশা রাখি এই সরকারের আমলেই সুনামগঞ্জে রেল লাইনের কার্যক্রম অনুমোদন করে যেতে পারবো।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার কাছে কোনো বৈষম্য নেই, আমি নিজেকে উচ্চশিক্ষিত দাবি না করলেও কিছু পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করে তাদের মধ্যে কোনো বৈষম্য বলে কিছু থাকে না। আমি সুনামগঞ্জকে যেভাবে দেখি পঞ্চগড়কেও একইভাবে দেখি। আমি চাই দেশের উন্নয়ন হোক। সকল মানুষ সুখে শান্তিতে থাকুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ