মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় ককটেল হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ককটেল হামলায় আহত গোলাপ (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বহরম মোড় এলাকার মো. ফড়িংয়ের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা নিয়ে শিবগঞ্জ উপজেলার বহরম এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে ককটেল হামলা চালানো হয়।

এতে গোলাপ গুরুতর আহত হলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলেও আধিপত্য বিস্তার নিয়ে এলাকার প্রভাবশালী কামাল ও ফকির পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহরম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ