মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ঢাকা সিটি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের দুই প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তরের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও দক্ষিণের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবদুর রহমান।

আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন প্রদান করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান। ভোটগ্রহণের দিন ইসলামী আন্দোলন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অধ্যক্ষ মাসউদ প্রায় ২০ হাজার আর আলহাজ্ব আব্দুর রহমান প্রায় ১৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ