মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

দলীয় নেতা নির্বাচনে জয়ের দাবি নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেতৃত্বের প্রশ্নে আয়োজিত ভোটে বিজয়ী হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির আগামী নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্ব দেবেন তিনিই। ভোটে হেরে গেলে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাকে সরে দাঁড়াতে হতো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা জানায়, নেতৃত্বের প্রশ্নে আয়োজিত ভোটে টিকে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার এই ফল পাওয়া যায়। ভোটে বিজয়ী হওয়ায় মার্চের জাতীয় নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্ব দেবেন তিনি।

গত ২০ বছর ধরে লিকুদ পার্টিতে নেতানিয়াহুর আধিপত্য চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসা এই নেতার বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া এক বছরের মধ্যে দুটি জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন তিনি। ফলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং শেষ পর্যন্ত ভোটাভুটি হয়।

নেতৃত্বের প্রশ্নে আয়োজিত ভোটে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন গিদেওন সার। প্রাথমিক ফল বলছে, সারকে বেশ ভালো ব্যবধানেই হারিয়েছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির মোট ৭১ শতাংশ ভোট পেয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে গিদেওন সার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। অবশ্য আনুষ্ঠানিক ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ