বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মাতারবাড়ীর নিকটে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। তবে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মুহা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। ট্রলার ডুবির কোনো কারণ জানা যায়নি। নিহত ও নিখোঁজ কারো পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সাইফুল ইসলাম আরও বলেন, সকালে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে এলএনজি বাহী জাহাজ ও সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার করেছেন।

তিনি জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ