বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

মিরপুরের কালশীতে একটি বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের কালশীতে বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।

এর আগে মিরপুরের কালশীতে বাউনিয়া বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ