বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

মিয়া গোলাম পরওয়ার জামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দলের আমীর ডা. শফিকুর রহমান তাকে ২০২০-২০২২ কার্যকালের জন্য সেক্রেটারি জেনারেল হিসাবে শপথ বাক্য পাঠ করান।

জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য। তিনি ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৯ সালের ৮ই জানুয়ারী খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন। অধ্যায়নকালে মিয়া গোলাম পরওয়ার ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন।

প্রতিষ্ঠালগ্ন হতেই ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত হন। ১৯৯৬-২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের নভেম্বর থেকে তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ