শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আ.লীগের সামনে তিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ বলে মনে করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শ‌নিবার ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবগঠিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

বিএনপির নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ বিষয়ে তিনি বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-এটা জেনেও তারা অভিযোগ করছে।

ইভিএম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।

এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা নবম ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাকি ৭৯টি পদের মধ্যে ৪০ পদে নেতাদের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য সংখ্যা ৮১। বাকি সাতটি পদ যেকোনো সময়ে পূরণ করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ