মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

চাঁদপুরে হাবিবুর রহমান মিছবাহ'র মাহফিলে জনস্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাইস্কুল ময়দানে আজ (২৮ ডিসেম্বর ২০১৯) ইসলামি বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহর (কুয়াকাটা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ তাফসির মাহফিলে বাদ ফজর প্রধান অতিথির আলোচনা পেশ করেন তিনি।

জানা যায়, অতি ভোরে কনকনে শীতে হাজার হাজার মুসুল্লি মুফতি হাবিবুর রহমান মিছবাহ‘র বয়ান শুনতে ফজরের আগেই সম্মেলনস্থলে হাজির হতে থাকে। মহিলা প্যান্ডেলে লক্ষাধিক নারী পর্দাসহকারে মুনাজাতে অংশগ্রহণ করেন।

পুরুষদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে পুরানবাজার লোকারণ্য হয়ে যায়। ফজরের নামাজ আদায় করে মুফতি হাবিবুর রহমান মিছবাহ বয়ান শুরু করেন এবং আলোচনা পরবর্তি সময়ে মুনাজাত পরিচালনা করেন।

বয়ান ও মুনাজাতে কান্নার রোল পড়ে পুরো ময়দানজুড়ে। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চাঁদপুর এলাকা।

স্থানীয়রা জানান, চাঁদপুরে মুফতী হাবিবুর রহমান মিছবাহ আগমন করলে লোক সামাল দিতে হিমশিম খেতে হয়। বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে লোকজন মাহফিলে অংশগ্রহণ করেছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ