শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শীতকালে সুস্থ থাকতে টমেটো খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতে তাপমাত্রা কমে যাওয়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হারে বাড়ে। তাই শীতে বিভিন্ন রোগের প্রকোপও বাড়ে। শীতকালে সুস্থ থাকতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আসুন জেনে নেই শীতকালে টমেটো খাওয়ার উপকারিতা– ১. একাধিক গবেষণায় দেখা গেছে টমেটোতে রয়েছে ভিটামিন ‘এ’, ফ্লেবোনয়েড, থিয়ামিন, ফোলেট ও নিয়াসিন, যা শরীরে প্রবেশের পর দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। সেই সঙ্গে একাধিক চোখের রোগকে দূরে রাখে।

২. টমেটোয় উপস্থিত মিনারেল ও ভিটামিন শিরা-ধমনীর ওপর রক্তের প্রেসার কমাতে সাহায্য করে। ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।

৩. একাধিক গবেষণায় দেখা গেছে, টমেটোয় উপস্থিত লাইকোপেন প্রস্টেট, কলোরেকটাল ও স্টমাক ক্যানসাররোধে ভালো কাজ করে।   ৪. টমেটোয় উপস্থিত লাইকোপেন ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে।

৫. নিয়মিত ১-২টি করে টমেটো খাওয়া শুরু করলে শরীরে ভিটামিন ‘সি’র মাত্রা বাড়তে শুরু করে। এই ভিটামিনটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতিতে সাহায্য করে।

৬. টমেটোতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর পাকস্থলীর কর্মক্ষমতা বাড়িয়ে হজম ক্ষমতা বাড়ায়। ৭. টমেটোয় উপস্থিত ভিটামিন ‘বি’, পটাশিয়াম, শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখে।

৮. একটা বয়সের পর থেকেই নানা কারণে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা প্রকাশ পাওয়ার কারণে সৌন্দর্য কমে চোখে পড়ার মতো। তাই টমেটো ব্যবহারে ত্বকের এমন খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা কমে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ