বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সড়ক দুর্ঘটনায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার বাংলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম-পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টুর ও তার দুই মেয়ে তাসফিয়া ও তাসরিন। আহতরা হলেন- নিহত সাইফুজ্জামান মন্টুর স্ত্রী কনিক আক্তার ও ছেলে মন্টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান তার পরিবার নিয়ে বান্দরবান থেকে ঢাকায় ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী দুইটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার বাংলাবাজার এলাকায় পোঁছালে চট্টগ্রামগামী একটি লরি তাদেরকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন তাসরিন (১২) ও তাসপিয়া (১৪) নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবাও মারা যান।

এ দুর্ঘটনায় তাদের পরিবারের আরও দুই সদস্য আহত হন। আহতরা হলেন, কনিকা আক্তার ও ১০ বছর বয়সের শিশু পুত্র মন্টি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ