মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

সিটি নির্বাচনে হার-জিত মেনে নেবে আ. লীগ: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ এ দেশের মানুষের অনুভূতির দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সব অর্জনে নেতৃত্ব দিয়েছে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদ্য প্রয়াত সিরাজুল ইসলাম খানের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কোনো সংশয় নয়, নির্বাচনে হার-জিত মেনে নেবে আওয়ামী লীগসহ দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। কিন্তু নির্বাচনে হেরে গেলে কোনো দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবে তা এ দেশের জনগণ মেনে নেবে না।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম মরহুম সিরাজুল ইসলাম খানকে একজন বিনয়ী ও সত্যিকারের নির্লোভ, ত্যাগী রাজনীতিবিদ উল্লেখ করে বলেন, তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি নিজের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করেছেন। তার মতো নিরহঙ্কার, আদর্শবান ও যোগ্য নেতা এ সময়ের রাজনীতিতে খুবই প্রয়োজন ছিল।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

বক্তব্য রাখেন আবদুল মমিন মণ্ডল এমপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সাথী মেজর (অব.) মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, মরহুম সিরাজুল ইসলাম খানের ছেলে শাহনেয়াজ খান সুমন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ