বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

তাপসের আসন শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তাপস পদত্যাগ করায় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।

ঢাকা সিটির মেয়র পদে নির্বাচন করতে রোববার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস।

সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচন হবে।

অপরদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ