বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বদলি করে আদেশ জারি করেছে।

অপর আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুহা. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেয়া হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করে সরকার।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ