মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ দেবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে লোক নিয়োগ দেবে ফেসবুক। সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে ওই কর্মীকে। ফেসবুক বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রদর্শন করছে।

ফেসবুকের ওই বিজ্ঞাপনে বলা হয়, পূর্ণকালীন চাকরির ওই পদে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্য প্রয়োজনে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। ফেসবুকের ক্যারিয়ার পেজে গিয়ে ওই পদে আবেদন করতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ