মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

বিজেপি যেখানেই যায়, ঘৃণা ছড়ায়: রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি যেখানেই যায়, ঘৃণা ছড়ায়। আসামে তরুণরা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যান্য রাজ্যেও বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীদের গুলি করে মারার প্রয়োজন হচ্ছে কেন?

শনিবার (২৮ ডিসেম্বর) আসামে ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও’ শীর্ষক বিক্ষোভ মিছিলে যোগ দিতে গিয়ে রাহুল এসব কথা বলেন।

নাগরিকত্ব আইনের সমালোচনা করে তিনি বলেন, বিজেপি জনতার কণ্ঠ শুনছে না। বিজেপি মনে করে, তারা উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করতে পারবে। বিজেপি উত্তর-পূর্বের মানুষের মন বুঝতে পারে না। আমরা বিজেপি ও আরএসএসকে আসামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আক্রমণ করতে দেব না।

‘আসামকে নাগপুর শাসন করতে পারবে না। আসামের প্রশাসন আসামের মানুষই চালাবে’। নাগপুরে আসামের সদর দফতর অবস্থিত। ‘নাগপুর’ বলতে রাহুল আরএসএসকে বুঝিয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেন। তার পর আসামসহ নানা রাজ্যে বিক্ষোভ শুরু হয়। তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ওই আইন বাতিল করতে হবে। আর মোদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাতিল করার কোনও সম্ভাবনা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ