বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ব্যবসায়ী তোবারক হোসেন হত্যা, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শান্তিনিকেতনে ধনাঢ্য ব্যবসায়ী শাহ মুহা. তোবারক হোসেন (৭০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শান্তিনিকেতনে ব্যবসায়ী শাহ মুহা. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও আলামত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত বুধবার ভোরে চার-পাঁচজন দুর্বৃত্ত ব্যবসায়ী তোবারকের ফ্ল্যাটের কলিংবেল বাজালে তার পালিত ছেলে সাইফুল ইসলাম দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তোবারককে হত্যা করে। তাকে বাঁচাতে গিয়ে আহত হন সাইফুলও। আশঙ্কাজনক অবস্থায় তোবারককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়। নিহতের ভাই মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ