বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মনোনয়ন পেয়ে যা বললেন তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়ে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এলাকার জনগণ আমার উপর যেভাবে আস্থা রেখেছেন, ভালোবেসেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধীন সকল জনগণও যেন আমার উপর আস্থা রাখেন। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাপস বলেন, আশা করবো জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

পরে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, 'ঢাকা ১০ আসনের জন্য কাজ করতে গিয়েই আমি উপলব্ধি করেছি প্রধানমন্ত্রী যেরকম উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন এবং যে রূপকল্প দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে উন্নত রাজধানী গড়ে তোলা প্রয়োজন।'

তিনি আরো বলেন, 'সেই উন্নত রাজধানী গড়ে তোলার লক্ষ্যে আমি মনে করেছি সুযোগটা আমি গ্রহণ করবো, জনগণের কাছে যাবো। দল, জনগণ যদি আমায় মনোনয়ন দেয়, নির্বাচিত করে তাহলে ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় প্রস্ফুটিত করার লক্ষ্যে কাজ করবো।'

তাপস বলেন, 'দীর্ঘদিন ধরে পুরোনো ঢাকার জনগণ যেভাবে অবহেলিত সেটি মোচন করে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ