বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মনোনয়ন পেয়ে যা বললেন মেয়র আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক নাটকের অবসান ঘটিয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এবারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নুর তাপস।

মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত আতিকুল বলেন, ‘যেদিন থেকে দায়িত্ব পেয়েছি তারপর থেকে একটু সময়ও নষ্ট করিনি আমি। তাই পরবর্তী নির্বাচনেও ঢাকা উত্তর সিটির সকল জনগণের সহায়তা চাই।’

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

পরে ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, ‘জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আবারও দল আমাকে মনোনয়ন দিয়েছেন। গত ৯ মাসের যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আপনারা সবাই সেটা জানেন।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তাপস দলীয় মনোনয়ন পাওয়ায় ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান মেয়র আতিকুল। দুজনে মিলে ঢাকাকে আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘সবাই মিলে যেন সুন্দর একটি ঢাকা গড়তে পারি আমরা।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ