মুফতী সাঈদ আহমাদ পালনপুরী। উপমহাদেশের শ্রেষ্ঠতম দীনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক এবং শাইখুল হাদিস। তার দরসের কথা আমরা সবাই কমবেশি জানি, শুনেছি। কিন্ত এর বাহিরেও তার অনেক বড় একটা পরিচয় আছে, সেটা অনেকেই জানি না। মাদরাসা শিক্ষকের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী! একজন মাদরাসা শিক্ষক থেকে কীভাবে তিনি সফল ব্যবসায়ী হলেন? দারুল উলুমের এক দরসে ছাত্রদের সেই গল্প শোনালেন তিনি নিজেই। আওয়ার ইসলামের পাঠকদের জন্য সেই জীবন পাল্টে দেওয়া গল্পটি তুলে ধরেছেন দেওবন্দ প্রতিনিধি নুরুল্লাহ্ আশরাফী।
আমি যখন দারুল উলুম দেওবন্দে থেকে ফারেগ হওয়ার পর গুজরাটের একটি মাদরাসায় ১৪০ রুপি বেতনে আমার চাকরি ঠিক হয়। কিন্তু বাজারদরের তুলনায় যা ছিলো অনেক কম! আমি ভাবতে লাগলাম, পরিবার দেখাশোনার জন্য মাদরাসায় খেদমতের পাশাপাশি আমাকে বাড়তি কিছু করতে হবে। আমি তাসনিফাতের কাজ অর্থাৎ কিতাব লেখা শুরু করলাম। প্রথম যে কিতাবটি লিখেছিলাম সেটার নাম ছিলো "দাড়ি রাখা সুন্নাত"।
কিতাবটি লিখে দেওবন্দের একটি মাকতাবায় পাঠিয়ে দিলাম ছাপানোর জন্য। সেখান থেকে ছেপে গুজরাটে আমার কাছে পাঠিয়ে দেয়া হলো। আমি একজন লোকের মাধ্যমে সেই কিতাবটি বিভিন্ন জায়গায় বিক্রি করতে পাঠাতাম। তারও কিছু কমিশন থাকতো, আমারও কিছু থাকতো। এরপরে আমি আরো কিছু ছোট ছোট রেসালা (বই) লিখে সেগুলো এভাবে বিক্রি করতে লাগলাম। গুজরাটের এই মাদরাসায় আমি ৯ বছর ছিলাম। ইতিমধ্যে দেওবন্দ থেকে আমার ডাক পড়লো, চলে আসলাম সেখানে।
দেওবন্দে এসেও লেখালেখির কাজ চালিয়ে গেলাম। এখানে প্রথম যে কিতাবটি লিখেছিলাম সেটা আল ফাউযুল কাবীরের আরবি আউনুল কাবীর লিখলাম। সেটি লিখার পরে আমি খুব বিপদে পড়ে গেলাম! কারণ কোন প্রকাশকই তাদের লাইব্রেরী থেকে ছাপাতে চাচ্ছিলো না শরাহ্'টি! তারা বলতে লাগলো তোমার এই আরবি শরাহ্ পড়ার লোক হিন্দুস্থানে নেই!
মুফতি সাঈদ আহদ পালনপুরীর সকল বই কিনতে ক্লিক করুন
তবুও নিরাশা না হয়ে বিভিন্ন à