মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আজ থেকে শুরু হচ্ছে জামিয়াতুর রহমাহ’র ৩ দিনব্যাপী ইসলামি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়াতুর রহমাহ গাজীপুর-এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

গাজীপুর চৌরাস্তা সংলগ্ন চান্দনা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জামিয়াতুর রহমাহ’র পরিচালক হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ।

প্রথমদিন বয়ান করবেন, কলকাতা ভারতের জামিয়া দারুল উলুম সিদ্দিকীয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা সোহরাব আলী খান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী কুমিল্লা, মুহাম্মাদপুর আল্লাহ্‌ কারীম জামে মসজিদের খতিব মাওলানা খুরশেদ আলম কাসেমী প্রমূখ।

দ্বিতীয়দিন বয়ান করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, শায়খ জাকারিয়া ইসলামী রিচার্স সেন্টারের পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, মিরপুর জামেউল উলুম মাদরাসার মুহতামীম মুফতী আবুল বাশার নোমানী প্রমূখ।

তৃতীয় এবং শেষ দিন বয়ান করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, হবিগঞ্জ মাদরাসায়ে নূরে মাদিনার পরিচালক মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, আকবর কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতী দিলাওয়ার হুসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রাবেতাতুল ওয়ায়েজীনের মহাসচিব মাওলানা হাসান জামীল ও মাওলানা আব্দুর রহিম আল মাদানী প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ