মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ক্যান্টিনের পাশে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে ক্যান্টিনের এক কর্মচারী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকের ক্যান্টিনের পাশে গোলঘরে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা সকালে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী জানান, আহত মধুর ক্যান্টিনের কর্মচারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার সকাল ৯টায় তিনটি ও সন্ধ্যায় ৭টায় ১টি ককটেল বিস্ফোরণ ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ