মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের দুই সদস্য।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- র‌্যাব সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম গণমাধ্যমকে জানান, বিকেলে নয়াপাড়া শরণার্থী শিবিরে মাদক বিরোধী অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নয়াপাড়া ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বলেন, ‘দিন দুপুরে ক্যাম্প এলাকায় একদল সন্ত্রাসী র‌্যাবের ওপর গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ