বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ঢাবিতে ককটেল বিস্ফোরণ বিচ্ছিন্ন ঘটনা: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ঘটনা। এর পেছনে পলিটিক্সও কাজ করে। এখন আমি আমার অফিসের সামনে বোমা মেরে যদি বলি এটা বিরোধী দল করেছে। সেটা বলা তো খুব সহজ। বিএনপি অফিসের সামনে কারা ককটেল মেরেছে এটাও তারাই (বিএনপি) ভালো জানে। এমন হতে পারে রাজনৈতিক ফায়দা লুটতে তারা নিজেরাই এ কাজ করেছে।’

সোমবার (৩০ ডিসেম্বর) বনানীর সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমরা অ্যাক্সেপ্টেবল এবং উইনেবল প্রার্থী দিয়েছি। সেক্ষেত্রে আগের মেয়র খারাপ কী ভালো সে প্রসঙ্গে আমি যেতে চাই না। সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিভিন্ন জরিপের মাধ্যমে আমরা গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিয়েছি।

‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সেখানে হারি জিতি নাহি লাজ।’

ভারতের নয়া নাগরিকত্ব আইন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের কাছে সবসময় জাতীয় স্বার্থই বড়। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব গুরুত্ব দিয়ে থাকি।

‘ভারতের সঙ্গে যেসব বিষয় অমীমাংসিত রয়েছে আমরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে ফেলবো,’ যোগ করেন তিনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ