মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে: দেওবন্দ থেকে জমিয়তের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ আরো একবার সিসিএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে।

আজ সোমবার দেওবন্দে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামায়ে হিন্দ নেতাদের উপস্থিতিতে এ বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের জনগণ। সমাবেশে বক্তারা বলেন, এটি কোনও বিক্ষোভ নয়, সিসিএ এবং এনআরসি, এনআপপির বিরুদ্ধে একটি প্রতিবাদ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি প্রতিবাদ জানাতে, এটা আমাদের অধিকার। সরকারের কঠোরতা যত বাড়বে, ততই এই আন্দোলন তীব্র হবে। আমরা আন্দোলন করতে আসিনি, আন্দোলনে নামলে সরকারের পতন হবে। সিএএ এবং এনআরসি হল দেশের মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র।

সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা জাহির আহমেদ, আমির উসমানী, মৌলভী মাহমুদ বাহরাইচি, মাওলানা ইব্রাহিম কাসিমি। দেওবন্দের পুলিশ সুপার রাকেশ কুমার সিং বলেন, বিক্ষোভে যদি কেউ নিয়ম লঙ্ঘণ করলে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ