বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পদত্যাগ করলেন মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি) নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তিনি তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তিনি বলেন, মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না। এটাই আইন। যেহেতু আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আমি আওয়ামী লীগ থেকে প্রার্থী হেয়ছে। তাই আইন অনুযায়ী একটু আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

ডিএনসিসিতে আজই ছিল তার শেষ অফিস। পদত্যাগের আগে করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) ডিএনসিসির আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়।

উল্লেখ্য, ডিএনসিসির আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গতকাল রোববার আতিকুল ইসলামকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ